Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:২৬, ৫ মে ২০২৫

আপডেট: ০১:২৭, ৫ মে ২০২৫

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে লিটন!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে লিটন!
ফাইল ছবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাশ।

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক থেকে নাজমুল হোসেন শান্ত পদত্যাগ করলে কে হবে বাংলাদেশ দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক তা নিয়ে ছিলো বেশ আলোচনা সমলোচনা। তবে গতকাল আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেখানে টাইগারদের ছোট ফরম্যাটে দীর্ঘমেয়াদী নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে লিটন কুমার দাশকে। আগামী বছর ভারতের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন লিটন।

এর আগে টাইগারদের অধিনায়কত্ব ছাড়ার আগেই ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লিটন নির্বাচকদের নজরে আসেন।

এদিকে, আসন্ন দুই সিরিজে লিটন দাসের ডেপুটি হিসেবে থাকবেন শেখ মেহেদী। 

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা