Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ২৯ মে ২০২৫

আপডেট: ০০:৫৮, ২৯ মে ২০২৫

পাকিস্তানের কাছে হারলো ৩৭ রানে

টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই টাইগাররাদের পরাজয়

টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই টাইগাররাদের পরাজয়
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক শুরু করলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানে পরাজিত হয়েছে টাইগাররা।

বুধবার (২৮ মে) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট হাতে দাপট দেখান সালমান আঘা ও শাদাব খান। সালমান ৫৬ রান এবং শাদাব ৪৮ রান করেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৭ উইকেটে ২০১ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের ১৯.৩ ওভারে অলআউট হয়ে ১৬৪ রানে থামে টাইগারদের ইনিংস। ব্যাট হাতে দলের পক্ষে লড়াই করেন অধিনায়ক লিটন দাস (৪৮) ও জাকের আলি (৩৬)। বাকিদের ব্যর্থতায় বড় লক্ষ্য ছুঁতে পারেনি সফরকারীরা।

পাকিস্তানের পক্ষে দুর্দান্ত বোলিং করেন হাসান আলি। তিনি একাই তুলে নেন ৫টি উইকেট। অন্যদিকে, বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

এ জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, একই ভেন্যুতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা