Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:৪৯, ৫ আগস্ট ২০২৫

এশিয়া কাপের জন্য টাইগারদের প্রাথমিক দল ঘোষণা!

এশিয়া কাপের জন্য টাইগারদের প্রাথমিক দল ঘোষণা!
ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত  দলে ফিরেছেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের পরবর্তী আসর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের টুর্নামেন্ট আয়োজন হবে টি-টোয়েন্টি সংস্করণে। এদিকে টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এতোদিন সিরিজের সময়সূচি নিশ্চিত না হলেও আজ সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে আসন্ন এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের একটি প্রাথমিক দল ও ঘোষণা করেছে তারা।

সর্বশেষ দুই সিরিজে বাংলাদেশ দলের সাথে ছিলেন না ওপেনার সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। তবে আসন্ন এশিয়াকাপের প্রাথমিক দলে ফিরেছেন এ দুই অভিজ্ঞ ব্যাটার। সঙ্গে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং তরুণ গতিতারকা নাহিদ রানাও। তাছাড়া শ্রীলঙ্কা সিরিজের সবাই আছে বিসিবির ঘোষিত প্রাথমিক দলে।

একনজরে এশিয়াকাপের প্রাথমিক দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ