Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ২৯ আগস্ট ২০২৫

পিএসজির কঠিন চ্যালেঞ্জ, লিগপর্বে জমজমাট লড়াই

পিএসজির কঠিন চ্যালেঞ্জ, লিগপর্বে জমজমাট লড়াই
ছবি: সংগৃহীত

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম। নতুন ফরম্যাটে ৩৬ দলের এ প্রতিযোগিতা গত মৌসুমের মতো এবারও লিগ পদ্ধতিতেই হবে। বৃহস্পতিবার মোনাকোর রাজকীয় ভেন্যু গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হয়েছে লিগপর্বের ড্র। ড্রয়ের পর পরিষ্কার হয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে পড়তে হয়েছে কঠিন চ্যালেঞ্জে। কারণ ফরাসি জায়ান্টরা এবারও মুখোমুখি হবে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে।

শুধু পিএসজি নয়, ড্রয়ে এসেছে আরও কিছু হাইভোল্টেজ ম্যাচআপ। লিগপর্বে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এই ধাপ চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে, আর নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬ দল প্লে–অফ খেলবে। সেই প্লে–অফ থেকে আরও আট দল যুক্ত হবে দ্বিতীয় রাউন্ডে।

ড্র অনুষ্ঠানে ছিলেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফরিন, সহকারী সাধারণ সম্পাদক জর্জিও মারচেট্টি। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো। সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ পট তুলেছেন, আর ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা সুপারকম্পিউটার বাটন প্রেস করে প্রতিপক্ষ নির্ধারণ করেছেন।

আগেভাগেই চারটি পটে সাজানো হয়েছিল ৩৬ দলকে। কো-এফিশিয়েন্ট র‍্যাংকিংয়ের ভিত্তিতে প্রথম পটে ছিল সব হেভিওয়েট দল—পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা। নিয়ম অনুযায়ী একই দেশের দল মুখোমুখি হবে না এবং একটি দল সর্বোচ্চ দুটি ভিন্ন দেশের দলের বিপক্ষে খেলবে।

এবার দেখা যাক কোন দল কার সঙ্গে খেলবে।

পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটি : বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।

বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি আইন্দহফেন (অ্যাওয়ে), ইউনিয়ন সাঁ–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।

লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।

ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সাঁ–জিলোয়া (অ্যাওয়ে)।

চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।

বরুসিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।

বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।

আর্সেনাল : বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

ফিক্সচারের বিস্তারিত সময়সূচি আগামী শনিবার জানাবে উয়েফা।


সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

রিজার্ভে স্বস্তি, ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার
১৭ বছর পর পেয়েছি কার্যকর জাতীয় সংসদ: স্পিকার
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার