Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের দৌড়ে বাংলাদেশ 

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের দৌড়ে বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

বাঁচা-মরার লড়াইয়ে অবশেষে হাসলো লাল-সবুজ। আবুধাবিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা জিইয়ে রাখলো বাংলাদেশ।

১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে অলআউট হয়ে থামে ১৪৬ রানে। শেষদিকে কিছুটা উত্তেজনা ছড়ালেও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে জয় নিশ্চিত করে। ১৯তম ওভারে জোড়া আঘাত হেনে ম্যাচ ঘুরিয়ে দেন কাটার মাস্টার।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজ সর্বোচ্চ ৩ উইকেট নেন মাত্র ২৮ রান খরচায়। স্পিন বিভাগে দারুণ কার্যকর ছিলেন নাসুম আহমেদ। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ২ উইকেট, এর মধ্যে একটি ওভার ছিলো মেডেন।

তাসকিন আহমেদের বোলিং শেষদিকে কিছুটা অস্থিরতা তৈরি করলেও আফগান ব্যাটাররা বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ভেদ করতে পারেননি। ফলে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে টিকে থাকলো টাইগারদের সুপার ফোরের লড়াই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য