Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ১৬ নভেম্বর ২০২৫

হামজার খেলা ক্যামেরায় বন্দি করতে ঢাকায় লেস্টার দল

হামজার খেলা ক্যামেরায় বন্দি করতে ঢাকায় লেস্টার দল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে নতুন উত্থানের নায়ক হচ্ছেন হামজা চৌধুরী। তার আগমনের সঙ্গে সঙ্গে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। লেস্টার সিটির মিডফিল্ডার হিসেবে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করা হামজার খেলা দেখতে স্টেডিয়াম ভরে ওঠে। বর্তমানে তিনি দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটদের মধ্যে একজন।

হামজার খ্যাতির সাক্ষী হতে বাংলাদেশে এসেছেন লেস্টার সিটির নিরাপত্তারক্ষী জে প্যাটম্যান এবং ভিডিও প্রডিউসার ড্যানিয়েল ট্যাগেট। তারা বাংলাদেশে এসেছেন হামজাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরির জন্য। জাতীয় স্টেডিয়ামে হামজার অনুশীলন চলাকালীন ড্যানিয়েল ট্যাগেট সাংবাদিকদের জানান, ‘আমরা আজ সকালেই এসেছি। সম্প্রতি সে ইংল্যান্ডের জাতীয়তা পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলছে। সেটার ওপর একটি ডকুমেন্টারি বানাচ্ছি। ইংল্যান্ডে গিয়ে আরও ভিডিও সংগ্রহের পর এডিটিং হবে, তাই প্রকাশ পেতে কয়েক মাস সময় লাগবে।’

বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা চৌধুরী – খুলনা গেজেট | সবার আগে  সঠিক খবর

ট্যাগেট জানান, হামজার জনপ্রিয়তা বাংলাদেশে দেখে সত্যিই আনন্দ লাগছে। তিনি বলেন, ‘হামজা বলেছিল আগে আমাকে, কিন্তু এতটা জনপ্রিয় হবে তা ভাবিনি। ম্যাচ চলাকালীন হয়তো আরও বাড়বে। আমরা দেখতে চাই, বাংলাদেশে মানুষ তাকে কীভাবে গ্রহণ করছে এবং তার প্রভাব কতটা বড়। লেস্টারের ভক্তরা এগুলো সরাসরি অনুভব করে না, সেটিই দেখাতে চাই আমরা।’

বাংলাদেশ আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে। সেই দিন ট্যাগেট গ্যালারিতে বসে হামজার খেলার মুহূর্তগুলো ফ্রেমবন্দি করবেন। নেপালের সঙ্গে সাম্প্রতিক ম্যাচের মতোই যদি ২৮ বছর বয়সী মিডফিল্ডার ম্যাজিক দেখাতে পারেন, তবে এটি উভয়ের জন্যই বিশেষ এক মুহূর্ত হয়ে থাকবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য