Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫১, ২০ নভেম্বর ২০২৫

স্মরণীয় সেঞ্চুরিতে মি. ডিপেন্ডেবলের দিন শুরু

শততম টেস্টে শতক স্পর্শ করলেন মুশফিক

শততম টেস্টে শতক স্পর্শ করলেন মুশফিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার অন্য নাম মুশফিকুর রহিম। দুই দশকের ক্যারিয়ারে ব্যাট হাতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া এ অভিজ্ঞ ব্যাটার আজ ছুঁলেন আরও এক অনন্য মাইলফলক—শততম টেস্টে দ্যুতিময় এক সেঞ্চুরি।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বুধবার ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। বৃহস্পতিবার দিনের শুরুতেই অতুলনীয় দক্ষতায় পূর্ণ করেন তিন অঙ্কের ম্যাজিক—শততম ম্যাচকে তিনি পরিণত করলেন ক্যারিয়ারের আরেক গৌরবময় দিনে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। বাংলদেশের হয়ে এ কীর্তি তিনিই প্রথম। এশিয়ায় তার আগে মাত্র ২৫ জন ব্যাটসম্যান পৌঁছেছিলেন এ সম্মানজনক মাইলফলকে।

ইনিংসের কাঠামো গড়ার শুরুতেই দৃঢ়তা

মিরপুরে প্রথম দিনের খেলা শেষ হয় ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। ওপেনিং জুটিতে ৫২ রান এনে দেন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)। তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করে মমিনুল হক তুলে নেন মূল্যবান ফিফটি। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিককে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন গুরুত্বপূর্ণ ১০৭ রানের জুটি।

নাজমুল হোসেন শান্ত খুব একটা সাফল্য পাননি, ৮ রানে বিদায় নেন তিনি। পরে লিটন দাস নেমে মুশফিককে যোগ্য সঙ্গ দিয়ে ইনিংসকে আরও দৃঢ় করেন। তাদের ব্যাটিংয়েই প্রথম দিন শেষে বাংলাদেশ পায় স্বস্তিদায়ক সংগ্রহ।

শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিক আবারও প্রমাণ করলেন—বাংলাদেশ ক্রিকেট তার ওপর আস্থা রাখে ঠিকই, আর তিনি সে আস্থার প্রতিদান দিতে জানেন আরও ভালোভাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত