Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৪২, ২০ নভেম্বর ২০২৫

ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় মুশফিক, সংহত অবস্থানে বাংলাদেশ

ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় মুশফিক, সংহত অবস্থানে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

শততম টেস্ট—বাংলাদেশ ক্রিকেটে যা প্রথমবারের মতো এসেছে মুশফিকুর রহিমের ব্যাটে। আর সে বিশেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখার দারুণ সুযোগ তৈরি করেছেন অভিজ্ঞ এ ব্যাটার। মিরপুর টেস্টের প্রথম দিনের শেষে তিনি দাঁড়িয়ে আছেন মাত্র এক রানের দূরত্বে। ১৮৭ বল মোকাবিলা করে অপরাজিত ৯৯ রানে দিন শেষ করেছেন তিনি। অপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাস, যিনি অপরাজিত আছেন ৪৭ রানে।

বাংলাদেশের সংগ্রহ দিনের শেষে ৪ উইকেটে ২৯২ রান। মধ্যাহ্নবিরতির পর থেকে ব্যাটিং লাইনআপ আর কোনো ভুল করেনি। তবে দিনের শুরুটা ছিলো একদমই মনমতো নয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বুধবার টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভালো সূচনা করলেও প্রথম সেশনেই ১০০ রান তুলতে গিয়ে হারাতে হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পার করলেও ৩৫ রানে বিদায় নেন সাদমান ইসলাম। এরপর ম্যাকব্রিনের ঘূর্ণিতে আটকে যান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়, তিনি ফিরেন ৩৪ রানে। এরপর খুব বেশি সময় টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও—৩ উইকেট পড়ে যায় মাত্র ৯৫ রানে।

আরও পড়ুন <<>> ‘ইচ্ছে ছিলো তোমার পাশে থেকে এ ম্যাচটা খেলি’

সেখান থেকেই দলকে তুলে আনেন মুশফিকুর রহিম। তাকে যোগ্য সঙ্গ দেন মুমিনুল হক। দুজন মিলে গড়েন ৯৭ রানের কার্যকরী জুটি। মুমিনুল ব্যক্তিগত ৬৩ রানে ম্যাকব্রিনের চতুর্থ শিকার হলেও ততক্ষণে বাংলাদেশ পেরিয়ে যায় ২০০ রান।

এরপর ক্রিজে আসেন লিটন দাস। প্রথম শ্রেণির ক্রিকেটে তার জন্যও ছিলো এটি শততম ম্যাচ। উপযুক্তভাবেই ব্যাটিং করে দিন শেষে অপরাজিত ৪৭ রানে মাঠে থাকেন তিনি। মুশফিকের সঙ্গে তার জুটিতে আসে আরও ৯০ রান। লিটন ফিফটি থেকে তিন রান দূরে থাকলেও দিনের অন্যতম বড় অর্জন তার—টেস্ট ক্রিকেটে ৩ হাজার রান ছুঁয়ে তিনি হয়ে গেছেন ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার।

প্রথম দিন শেষে বাংলাদেশের ভরসা এখন মুশফিকের সে এক রান। শুধু একটি রান তুললেই শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়বেন তিনি। আগামী দিনের শুরুতেই তাকিয়ে থাকবে পুরো মিরপুর, তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব—ইতিহাস রচনার অপেক্ষায় বাংলাদেশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত