Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতন যাদের

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতন যাদের

২০২৬ মৌসুমের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বছরের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে। পারফরম্যান্স, ধারাবাহিকতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচটি গ্রেড নির্ধারণ করা হলেও সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে কোনো খেলোয়াড়কে রাখা হয়নি।

গ্রেডভিত্তিক মাসিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে এভাবে
এ প্লাস: ১০ লাখ টাকা
এ: ৮ লাখ টাকা
বি: ৬ লাখ টাকা
সি: ৪ লাখ টাকা
ডি: ২ লাখ টাকা

তবে এ প্লাস শূন্য থাকায় কার্যত এ গ্রেডের চার ক্রিকেটারই পাচ্ছেন সর্বোচ্চ ৮ লাখ টাকা মাসিক।

এ গ্রেডে আছেন চারজন—নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। নাজমুল টেস্ট দলের অধিনায়ক, মিরাজ ওয়ানডে দলের নেতৃত্বে এবং লিটন টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মৌসুমে তাসকিন এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন, এবার তাকে এক ধাপ নিচে নামানো হয়েছে।

সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় রাখা হয়েছে বি গ্রেডে। এ তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সি গ্রেডে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

ডি গ্রেডে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান।

কেন্দ্রীয় চুক্তির বাইরে ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস এবং আইসিসি ইভেন্টভিত্তিক বিশেষ প্রণোদনা বহাল রয়েছে। বিসিবির এ চুক্তি সাধারণত এক বছরের জন্য কার্যকর থাকে এবং খেলোয়াড়দের ফিটনেস, শৃঙ্খলা ও আন্তর্জাতিক অংশগ্রহণের ওপর নির্ভর করে পরবর্তী সময়ে পুনর্মূল্যায়ন করা হয়।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য