Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২৪ জানুয়ারি ২০২৬

ভারত নয় শ্রীলঙ্কায় খেলতেই অনড় বাংলাদেশ

বিসিবির আপিল খারিজ, কঠোর সিদ্ধান্তের পথে আইসিসি! 

বিসিবির আপিল খারিজ, কঠোর সিদ্ধান্তের পথে আইসিসি! 
ফাইল ছবি

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেয়ার আবেদন করেও স্বস্তি পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি (ডিআরসি) বিসিবির আপিল শুনানির এখতিয়ারভুক্ত নয় জানিয়ে তা বাতিল করেছে। তবে এত কিছুর পরও নিজেদের অবস্থানে অনড় বিসিবি—ভারতে নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতেই চায় বাংলাদেশ।

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবি আইসিসির ডিআরসির কাছে আপিল করেছিলো। কিন্তু ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেয়া আইসিসির কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা এ কমিটির নেই। সে কারণে বিসিবির আবেদন শুনানিতেই গড়ায়নি।

তবে শেষ চেষ্টা হিসেবে ক্রীড়াবিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হওয়ার পথ খোলা রাখছে বিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসির ডিআরসিতে যাওয়ার মাধ্যমে তারা সব আইনি বিকল্প যাচাই করে দেখতে চেয়েছে। ডিআরসিতে রায় প্রতিকূলে গেলে একমাত্র বিকল্প হিসেবে সুইজারল্যান্ডের সিএএসে যাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এদিকে বাংলাদেশের অনড় অবস্থান আইসিসির শীর্ষ নেতৃত্বকে কঠোর সিদ্ধান্তের পথে ঠেলে দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিটিআই। সংস্থাটি জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সেখানে তিনি বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন—এমন জল্পনাও চলছে।

এর আগে গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। সে সময়সীমা শেষ হওয়ার আগের দিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, সরকার ও বোর্ড নিজেদের আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেটের সামনে এখন একদিকে আইনি লড়াই, অন্যদিকে আইসিসির সম্ভাব্য কঠোর পদক্ষেপ—দুইয়ের চাপই বাড়ছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা