Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১৪ মে ২০২৬

নবম পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

নবম পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা ফের জোরালো হয়ে উঠেছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকরের এক দশকের বেশি সময় পর ২০২৬ সালে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা ঘিরে সচিবালয় ও প্রশাসনের বিভিন্ন স্তরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটবার নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। সাধারণত প্রতি পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো দেয়ার প্রচলন থাকলেও বৈশ্বিক মহামারি, অর্থনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতির চাপের কারণে নবম পে স্কেল ঘোষণার প্রক্রিয়া দীর্ঘদিন পিছিয়ে যায়।

সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নবম পে স্কেলের প্রস্তাবিত কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। এ জন্য গঠিত ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি বিভিন্ন আর্থিক দিক, রাজস্ব সক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরির কাজ করছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, বর্তমান বাজারদর এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণে জোর দেওয়া হচ্ছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে প্রস্তাবিত নবম পে স্কেলের একটি সম্ভাব্য খসড়া ইতোমধ্যে প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এটি এখনও চূড়ান্ত নয়, তবুও সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের বেতন নির্ধারণ করা হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা (নির্ধারিত)। নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন ৪৫ হাজার ১০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে ১০ম গ্রেডের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে বলে জানা গেছে।

প্রস্তাবিত সম্ভাব্য বেতন কাঠামো অনুযায়ী গ্রেডভিত্তিক স্কেল নিম্নরূপ—

গ্রেড    বেতন স্কেল (টাকা)

০১    ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)

০২    ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা

০৩    ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা

০৪    ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা

০৫    ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা

০৬    ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা

০৭    ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা

০৮    ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা

০৯    ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা

১০    ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা

১১    ২৫,০০০ – ৬০,৫০০ টাকা

১২    ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা

১৩    ২৪,০০০ – ৫৮,০০০ টাকা

১৪    ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা

১৫    ২২,৮০০ – ৫৫,২০০ টাকা

১৬    ২১,৯০০ – ৫২,৯০০ টাকা

১৭    ২১,৪০০ – ৫১,৯০০ টাকা

১৮    ২১,০০০ – ৫০,৯০০ টাকা

১৯    ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা

২০    ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি এখনও আলোচনাধীন একটি প্রস্তাব মাত্র। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই বেতন কাঠামোকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

অর্থনীতিবিদদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি হতে পারে দীর্ঘদিনের চাপ ও মূল্যস্ফীতির মধ্যে একটি বড় স্বস্তির খবর।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

হাম সংকটের দায় কি ড. ইউনূসের? তথ্য-উপাত্ত বলছে ভিন্ন বাস্তবতা
৫০ ওভারের ম্যাচে ৮২২ রান! প্রতিপক্ষ অলআউট মাত্র ২৮-এ!
ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, বিক্ষুব্ধ ছাত্রীরা রাস্তায়
ইরান সংঘাতে ৩৯ মার্কিন বিমান ধ্বংস
গ্রেফতার আতঙ্কে ফিলিপাইনের পার্লামেন্টে আশ্রয়, বের করতে গোলাগুলি
মানুষ দেখলেই গুঁতো দেয়া পশুর নাম রাখলেন ‘নেতানিয়াহু’
ঢাবি কেন্দ্রীয় মসজিদে সাদিক কায়েমের আকদ সম্পন্ন
নবম পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, লাখ টাকা জরিমানা
শার্শার কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম, দেখার কেউ নেই
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
উচ্চ রক্তচাপ এখন দেশের শীর্ষ রোগ, টেকসই অর্থায়ন জরুরি
মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে উদ্বেগ: বুয়েটকে গবেষণার নির্দেশ হাইকোর্টের
শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ