Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ৬ জুলাই ২০২৬

আপডেট: ০০:৩৫, ৬ জুলাই ২০২৬

পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
ছবি: সংগৃহীত

সরকার একযোগে পুলিশের ৩৩ জন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, যিনি বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন। এছাড়া বর্তমানে গ্রেফতার থাকা আরেক ডিআইজি মো. সাইফুল ইসলামও এ তালিকায় রয়েছেন।

অবসরে পাঠানো অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, ডিআইজি এস. এম. মোস্তাক আহমেদ খানসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, জনস্বার্থে সরকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনও কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

তবে প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে একযোগে অবসরে পাঠানোর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও অতিরিক্ত ব্যাখ্যা দেয়া হয়নি।

সাম্প্রতিক সময়ে প্রশাসনের বিভিন্ন স্তরে পুনর্বিন্যাস ও কর্মকর্তাদের দায়িত্বে পরিবর্তনের ধারাবাহিকতার মধ্যেই পুলিশের উচ্চপর্যায়ের এ অবসরের সিদ্ধান্ত এলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ