Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ২৭ এপ্রিল ২০২৬

সোমবার বিস্তারিত জানাবে র‌্যাব

কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উন্মোচন

কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উন্মোচন
ছবি: সংগৃহীত

কুমিল্লায় কর্মরত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৬ এপ্রিল) রাতে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এ ক্লুলেস হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার এবং ঘটনার নেপথ্যের কারণ নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করা হবে।

র‌্যাবের কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, ঘটনার রাতে চট্টগ্রাম থেকে একটি বাসে করে কুমিল্লায় ফিরছিলেন বুলেট বৈরাগী। রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা হাইওয়েতে নেমে নগরীর টমছমব্রিজ এলাকায় অবস্থানকালে সর্বশেষ পরিবারের সাথে কথা বলেন। এরপরই তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং সেটি দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যায়। পরে ভোর সাড়ে ৫টার দিকে মোবাইলটি আবার সচল হলে এর লোকেশন শনাক্ত করা হয় চৌয়ারা এলাকায়।

গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশের রাস্তা থেকে বুলেট বৈরাগীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে দেড় বছর আগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেয়া বুলেট বৈরাগী সর্বশেষ কুমিল্লার বিবির বাজার স্থল বন্দরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও পরিবার নিয়ে নগরীর রাজাগঞ্জ এলাকায় বসবাস করতেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। চাঞ্চল্যকর এ মামলাটি পুলিশ ছাড়াও ডিবি, সিআইডি, পিবিআই এবং র‍্যাব গুরুত্বের সাথে তদন্ত করছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সন্তান এ মেধাবী কর্মকর্তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা