Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

৪৪তম বিসিএস

২৪৪ কর্মকর্তা সহকারী কমিশনার পদে পদায়ন

২৪৪ কর্মকর্তা সহকারী কমিশনার পদে পদায়ন
ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে সরকার। তাদের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ৩০ নভেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, যোগদানকারী সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে উল্লেখিত সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ