Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ২৬ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের বিজয়ে তারকাদের অভিনন্দন

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
ছবি: সংগৃহীত

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে টানা শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা, মালাইকা অরোরা, প্রাজক্তা কোলিসহ অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনের সাফল্যকে স্বাগত জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। এর পরপরই বিষয়টি নিয়ে বলিউড অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

দিল্লির যন্তর-মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তাদের অন্যতম দাবি ছিলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি এবং দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সংশ্লিষ্ট সংবাদ শেয়ার করে করতালির ইমোজির মাধ্যমে সমর্থন জানান। পরে আন্দোলনকারী সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘ভাই, কী করে ফেললে!’

বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে পদত্যাগের খবরটি শেয়ার করেন। কোনও লিখিত মন্তব্য না করলেও কয়েকটি প্রতীকী ইমোজির মাধ্যমে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর প্রাজক্তা কোলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টের মন্তব্যে লেখেন, ‘বিগ, বিগ, বিগ উইন!’ একই সঙ্গে মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানি আখতার ও তিসকা চোপড়াও শিক্ষার্থীদের আন্দোলনের সাফল্য এবং সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান।

কৌতুক অভিনেতা বীর দাস ইনস্টাগ্রামে শিক্ষার্থীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা লিখে বলেন, 

তোমরা সে বইয়ের একটি ছোট বাক্যের একটি শব্দ ফিরিয়ে এনেছো, যেটা আমরা স্কুলে পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। সামনে যা-ই ঘটুক, আজ তোমরাই জিতেছ্। এবার উদযাপন করো।

বার্তার সঙ্গে তিনি হাত জোড় করা, ভারতের জাতীয় পতাকা ও লাল হৃদয়ের ইমোজি যুক্ত করেন।

অন্যদিকে ভিন্নধর্মী প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় আসেন অভিনেতা বিজয় ভার্মা। তিনি ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’র লাইন উদ্ধৃত করে লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ... দোয়ায়োঁ মে ইয়াদ রখনা।’

উল্লেখ্য, আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে ছিলো প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার। আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক