Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:০৪, ২৯ জুলাই ২০২৬

জানালেন কারণ

বলিউড অভিনেত্রী মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন বাবা

বলিউড অভিনেত্রী মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন বাবা
ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী শ্বেতা তিওয়ারিকে নিয়ে ফের প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন অভিনেতা রাজা চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি তাদের দাম্পত্যজীবন, বিচ্ছেদ এবং মেয়ে পলক তিওয়ারির সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব নিয়ে খোলামেলা কথা বলেন। এ সময় তিনি জানান, মানসিক শান্তির জন্য নিজের মেয়েকেও সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছেন।

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে রাজা চৌধুরী দাবি করেন, দাম্পত্যজীবনে তাকে কেবল ‘বিনা বেতনের গৃহকর্মী’ হিসেবে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, সংসারে শ্বেতা তিওয়ারিই উপার্জন করতেন, আর তিনি ঘরের সব দায়িত্ব সামলাতেন। কিন্তু সে কাজের কোনো মূল্যায়ন তিনি পাননি।

রাজা আরও অভিযোগ করেন, তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে শ্বেতা তিওয়ারির মায়ের বড় ভূমিকা ছিলো। তার দাবি, শ্বেতার মা মেয়েকে বোঝাতেন যে রাজার কোনও প্রয়োজন নেই এবং তার কোনও অবদানও নেই। এর ফলে ধীরে ধীরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

বিচ্ছেদের পর নিজের জীবনের কঠিন সময়ের কথাও তুলে ধরেন রাজা। তিনি জানান, মেয়েকে দেখতে না পাওয়ার কষ্ট তাকে গভীর মানসিক অবসাদে ঠেলে দেয়। একপর্যায়ে অতিরিক্ত মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং পরে পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) চিকিৎসাও নিতে হয়।

রাজা চৌধুরীর দাবি, পলকের বয়স আট বছর পর্যন্ত তিনি মেয়েকে লালন-পালন করেছেন। তবে গত ১৮ বছরে তাদের মধ্যে মাত্র দুই থেকে তিনবার কথা হয়েছে। সে পুরোনো স্মৃতি ও মানসিক যন্ত্রণা এড়াতেই তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়েকে ব্লক করে রেখেছেন, যাতে পলকের কোনও ছবি বা ভিডিও তার সামনে না আসে।

পলক তিওয়ারির ব্যক্তিগত জীবন এবং অভিনেতা ইব্রাহিম আলি খান–এর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয় রাজাকে। জবাবে তিনি বলেন, এখন তিনি পলকের জীবনে কেবল একজন জৈবিক বাবা। তাই মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার অধিকার বা আগ্রহ—কোনোটিই তার নেই।

তবে সব দূরত্বের পরও মেয়ের প্রতি নিজের দায়িত্ববোধের কথা উল্লেখ করেন রাজা। তিনি বলেন, পলক যদি কখনও তার প্রয়োজন অনুভব করে, তাহলে তিনি সবকিছু ছেড়ে তার পাশে দাঁড়াবেন। গভীর রাতেও বিপদের সময় ফোন পেলে মেয়ের কাছে ছুটে যেতে দ্বিধা করবেন না।

উল্লেখ্য, শ্বেতা তিওয়ারি ও রাজা চৌধুরীর বিয়ে হয় ১৯৯৯ সালে। পরে রাজা চৌধুরীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, মদ্যপান এবং উত্ত্যক্ত করার অভিযোগ এনে ২০০৭ সালে আলাদা হয়ে যান শ্বেতা। ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

অন্যদিকে, পলক তিওয়ারি ২০২৩ সালে Kisi Ka Bhai Kisi Ki Jaan সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। পরে তিনি ‘রোমিও এস৩’ ও ‘দ্য ভূতনি’ সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর মিউজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ ‘লুকখে’-তে প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক