Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১৭, ১১ আগস্ট ২০২৬

উদ্বিগ্ন ভক্তরা

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
ছবি: সংগৃহীত

গর্ভাবস্থার শেষ পর্যায়েও শুটিংয়ে বিরতি নিচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও রাতভর শুটিং করছেন তিনি। শুধু সাধারণ দৃশ্য নয়, নতুন সিনেমার বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। তার এমন পেশাদারিত্ব নিয়ে চলচ্চিত্র অঙ্গনে যেমন প্রশংসা চলছে, তেমনি শারীরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

কাজের শিফট ও সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর দীপিকার এ ব্যস্ততা নতুন করে আলোচনায় এসেছে। কয়েক দিন আগে শিফট নিয়ে কঠোর কিছু শর্ত দেয়ার অভিযোগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২’ থেকে তাকে বাদ দেয়ার খবর প্রকাশিত হয়েছিলো। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়। তবে এবার নিজের কাজের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে সে বিতর্কের বাইরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

আগামী অক্টোবর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান আসার কথা রয়েছে। প্রথম সন্তানের সময় আগাম মাতৃত্বকালীন বিরতি নিলেও এবার এখন পর্যন্ত শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

বর্তমানে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার কাজ শেষ করে পরিচালক অ্যাটলির নতুন মেগাবাজেট সিনেমা ‘রাকা’র শুটিংয়ে ব্যস্ত দীপিকা। চুক্তিবদ্ধ হওয়ার সময় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সন্তান জন্মের আগেই নিজের অংশের শুটিং শেষ করতে চাইছেন তিনি। এ জন্য আউটডোর লোকেশনে টানা কাজ করছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

‘রাকা’ সিনেমার ইউনিটের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরও দীপিকা নিয়মিত রাতের শিফটে শুটিং করছেন। শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং দৃশ্যেও তাকে দেখা যাচ্ছে। এমনকি সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও অংশ নিচ্ছেন তিনি।

সেটের একাধিক সদস্যের কাছে দীপিকার এ একাগ্রতা ও কাজের প্রতি কমিটমেন্ট অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে বলে জানা গেছে। দিনের দীর্ঘ শুটিং শেষে বাড়ি ফিরে নিজের দেড় বছর বয়সী বড় মেয়েকেও সময় দিতে হচ্ছে তাকে। অর্থাৎ পেশাগত দায়িত্বের পাশাপাশি মাতৃত্বের দায়িত্বও সামলে চলছেন অভিনেত্রী।

পরিচালক অ্যাটলির ‘রাকা’ একটি অ্যাকশনধর্মী মেগাবাজেট সিনেমা। এতে দীপিকাকে সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। চলতি মাসেই সিনেমাটির শুটিং শেষ করে চূড়ান্ত মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে রাতভর শুটিং এবং অ্যাকশন দৃশ্যে অংশ নেয়ার খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করছেন দীপিকার ভক্তরা। অনেকেই তার পেশাদারিত্বের প্রশংসা করলেও একই সঙ্গে অভিনেত্রীর স্বাস্থ্য ও অনাগত সন্তানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।

বলিউডে গর্ভাবস্থায় অভিনেত্রীদের শুটিং চালিয়ে যাওয়ার নজির রয়েছে। তবে গর্ভাবস্থার এতটা শেষ পর্যায়ে এসেও অ্যাকশনধর্মী সিনেমার শুটিং চালিয়ে যাওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। ফলে দীপিকার বর্তমান ব্যস্ততা নিয়ে বলিউডে যেমন আলোচনা চলছে, তেমনি তার শারীরিক সুস্থতা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ ও উদ্বেগ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি