Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:৫৯, ১৩ মে ২০২৬

বাম্পার ফলনেও লোকসানে কৃষক

ধানের দাম ৮০০, শ্রমিকের মজুরি ১২০০

ধানের দাম ৮০০, শ্রমিকের মজুরি ১২০০
ছবি: সংগৃহীত

জামালপুরে এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন খরচ, শ্রমিক সংকট ও কম বাজারদরের চাপে চরম হতাশায় দিন কাটছে চাষিদের। মাঠজুড়ে সোনালি ধান থাকলেও সেই ধান ঘরে তুলতেই গুনতে হচ্ছে বড় অঙ্কের লোকসান।

ধানের মণ ৮০০ টাকা, আর একজন শ্রমিকের মজুরি ১২০০ টাকা। তাহলে আমরা খামু কি, আর বেচমুই বা কি?—আক্ষেপভরা কণ্ঠে কথাগুলো বলেন নজরুল ইসলাম। মঙ্গলবার (১২ মে) দুপুরে মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের ধানক্ষেতে দাঁড়িয়ে নিজের লোকসানের হিসাব মিলাচ্ছিলেন তিনি।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে প্রতি বিঘা জমিতে ধান চাষে খরচ হয়েছে প্রায় ২৩ থেকে ২৫ হাজার টাকা। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও পরিচর্যার খরচের পাশাপাশি এবার সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে শ্রমিকের মজুরি।

কৃষকদের ভাষ্য অনুযায়ী, এক বিঘা জমির ধান কাটতে অন্তত আটজন শ্রমিক লাগে। প্রতিজনের মজুরি ১২০০ টাকা হওয়ায় শুধু ধান কাটতেই ব্যয় হচ্ছে প্রায় ৯ হাজার ৬০০ টাকা। অথচ প্রতি বিঘায় গড়ে ২৪ থেকে ২৫ মণ ধান উৎপাদন হলেও বর্তমান বাজারদরে সেই ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র ২০ হাজার টাকার মতো।

এ অবস্থায় প্রতি বিঘা জমিতে কৃষকদের ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। কৃষক রবিউল ইসলাম বলেন, সব খরচ মিটিয়ে আসল টাকাই উঠছে না, লাভ তো দূরের কথা।

একই উপজেলার কৃষক সুরুজ মিয়া জানান, বহু বছর ধরে চাষাবাদ করলেও এমন সংকট আগে দেখেননি। তিনি বলেন, 

সবকিছুর দাম বাড়ছে, কিন্তু ধানের দাম বাড়ছে না। ৯ বিঘা জমির ওপর আমার সংসার চলে, এবার কী হবে আল্লাহই জানেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর–এর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জামালপুর জেলায় ১ লাখ ২৬ হাজার ৩৮৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। কিন্তু বাজারমূল্যের কারণে কৃষকদের হতাশা বাড়ছে।

জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, তারা যেনো এখনই সব ধান বিক্রি না করেন। এক থেকে দুই মাস অপেক্ষা করলে ভালো দাম পাওয়া যেতে পারে। এছাড়া সরকারি গুদামে ধান বিক্রি করলে বাজারের চেয়ে বেশি দাম মিলবে।

তবে তিনি স্বীকার করেন, কৃষকরা যদি পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করেন, তাহলে প্রশাসনের সরাসরি কিছু করার সুযোগ সীমিত।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, লাখ টাকা জরিমানা
শার্শার কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম, দেখার কেউ নেই
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
উচ্চ রক্তচাপ এখন দেশের শীর্ষ রোগ, টেকসই অর্থায়ন জরুরি
মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে উদ্বেগ: বুয়েটকে গবেষণার নির্দেশ হাইকোর্টের
শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ
বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা
হামে মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
আবারও হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
নোলানের ‘দ্য ওডিসি’তে দেবী অ্যাথেনা জেনডায়া
চীনের সিনোভ্যাক দিলো ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক
কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম
স্টারমারের দলে বিদ্রোহ, একদিনে ৩ মন্ত্রীর পদত্যাগ
ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড