Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ১২ মে ২০২৬

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
ছবি: সবার দেশ

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর দুই নম্বর কলোনি গ্রামের আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, পাওনা জারী ও অর্থজারীসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শার্শা থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা