Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩, ১৩ মে ২০২৬

আপডেট: ১৩:৫৮, ১৩ মে ২০২৬

বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা

বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র ২৯ দিন পরই পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। কিন্তু ঠিক এ সময়েই বড় ধাক্কা খেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। চোট, ফর্মহীনতা ও স্কোয়াড সংকটের কারণে দুই দলেরই গুরুত্বপূর্ণ দুই তারকা ছিটকে গেছেন আলোচনার কেন্দ্র থেকে।

সবচেয়ে বড় বিস্ময় তৈরি হয়েছে আর্জেন্টিনা দলে। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য পাউলো দিবালাকে এবার ৫৫ সদস্যের প্রাথমিক দলেও রাখেননি কোচ  লিওনেল স্কালোনি। অথচ কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে গোল করে দলের শিরোপা জয়ে অবদান রেখেছিলেন এ ফরোয়ার্ড।

তবে গত দুই বছরে বারবার চোটে পড়া ও ধারাবাহিক পারফরম্যান্সের অভাব শেষ পর্যন্ত দিবালার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার জার্সিতে তিনি সর্বশেষ মাঠে নামেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। এরপর ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে চলে যান।

 মৌসুম শেষে রোমার সঙ্গে তার চুক্তিও শেষ হচ্ছে। চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে খুব কম ম্যাচ খেলতে পেরেছেন তিনি। অধিকাংশ সময়ই কাটিয়েছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে। মৌসুম শেষে রোমার সঙ্গে তার চুক্তিও শেষ হচ্ছে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্লাবটি নতুন চুক্তি নিয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে ইউরোপের বড় ক্লাবগুলোর পক্ষ থেকেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো প্রস্তাব আসেনি।

অন্যদিকে ব্রাজিল শিবিরেও দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত এপ্রিলের শেষ দিকে চেলসির হয়ে ম্যাচ খেলতে গিয়ে চোট পান ব্রাজিলের এ উদীয়মান তারকা। এরপর থেকেই চলছে পুনর্বাসন প্রক্রিয়া। তবে চিকিৎসকদের ভাষ্য, বিশ্বকাপের আগে তার পুরোপুরি ফিট হয়ে ওঠা এখনো নিশ্চিত নয়।

মার্কিন ক্রীড়ামাধ্যম ইএসপিএন জানিয়েছে, ব্রাজিল ও চেলসির মেডিকেল টিম এখনো এস্তেভাওয়ের ফিটনেস নিয়ে নিশ্চয়তা দিতে পারেনি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, এ অনিশ্চয়তার কারণেই তাকে ছাড়া ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন কোচ। ফিফার নিয়ম অনুযায়ী, এ তালিকা থেকেই পরবর্তীতে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।

এদিকে এস্তেভাও ছাড়াও ব্রাজিল দলে চোট নিয়ে উদ্বেগ রয়েছে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ঘিরে। বিশেষ করে এস্তেভাও ও রদ্রিগো-এডার মিলিতাওয়ের শারীরিক অবস্থা দলকে বাড়তি চাপে ফেলেছে।

তবে এ পরিস্থিতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে নেইমারের নাম। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা এ ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৫৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে আবারও নেইমারকে দেখা যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ