Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ১৩ মে ২০২৬

আপডেট: ০০:২১, ১৩ মে ২০২৬

বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে কালো পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে প্রাচীন বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক করা হয়েছে মোঃ আব্দুর রউফ (৬২) ও গণি মিয়াকে (৫৪)।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬ দশমিক ৫ ইঞ্চি, প্রস্থ ৭ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে ৬ কেজি। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব-১৩।

এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আসামিদের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা