Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ২০ জুলাই ২০২৬

আপডেট: ১৮:১২, ২০ জুলাই ২০২৬

খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামি পলাতক আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে সম্প্রতি নতুন করে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় বিস মিলনায়তনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হয়েছে। ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের ফিরিয়ে আনতেও প্রয়োজন অনুযায়ী পৃথক চিঠি পাঠানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে ভারতকে একটি চিঠি দিয়েছিলো। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবারও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এটি দ্বিতীয় দফার চিঠি কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। তিনি একজন পলাতক আসামি। তাই তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ধরনের কূটনৈতিক যোগাযোগ প্রয়োজন, সেটিই করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি), কূটনৈতিক নীতিমালা এবং আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করেই তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা আগেও বলেছি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করা হবে। ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামির বিচার হবে।

চিঠিটি ঠিক কবে পাঠানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং এ চিঠি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে উদ্দেশ্য করেই দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যখন যে ধরনের উদ্যোগ প্রয়োজন হবে, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে তা গ্রহণ করবে। কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। যারা পলাতক আসামি, যাদের বিচার হয়েছে এবং সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যকর করা হবে। জনগণও সেটাই প্রত্যাশা করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব
ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু
খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম
বার্সেলোনার ছোঁয়াতেই স্পেনের দুই বিশ্বজয়
মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়
দুই শিরোপাতেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড!
একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী