Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ০০:৩৮, ১৩ জুলাই ২০২৬

মুজিববর্ষে খরচ প্রায় ৯৮৩ কোটি

হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা

হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি ব্যয়ের বিষয়ে জাতীয় সংসদে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এক বছরের খাবার ব্যয়ই ছিলো প্রায় ৩৫ কোটি টাকা। এছাড়া মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের মোট ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সরকারি ব্যয়ের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয়ের তুলনা করলে বড় ধরনের পার্থক্য দেখা যায়। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে হওয়া ব্যয় একটি নির্দিষ্ট খাতের হিসাব মাত্র। এর বাইরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়াদাওয়ার পেছনেই প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। শুধু এ খাতেই নয়, আরও বিভিন্ন খাতে একই ধরনের উচ্চ ব্যয়ের নজির রয়েছে।

তিনি আরও জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দফতরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এ সংক্রান্ত বিস্তারিত ব্যয়ের হিসাব ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ শীর্ষক নথিতে সংকলন করে সংসদে উপস্থাপন করা হয়েছে।

অন্যদিকে, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বিদেশে অর্থ পাচারের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণের অর্থ লুট করে যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং কোনও ধরনের আপস করা হবে না।

অর্থমন্ত্রীর এ বক্তব্যের মাধ্যমে সরকারি ব্যয়ের স্বচ্ছতা, অতীতের ব্যয়ের হিসাব এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে সংসদে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
 
সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা