Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২১ জুলাই ২০২৬

দুইয়ে নেমেছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে 

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে 
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে স্পেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফিফা র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেছে লা রোজা। ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর সুফল হিসেবে এক ধাপ এগিয়ে বিশ্বের এক নম্বর দল হয়েছে স্প্যানিশরা।

ফিফার সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন ৩০.২৭ রেটিং পয়েন্ট অর্জন করেছে। ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৯৫.৮৮, যা তাদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছে।

বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো স্পেন। বিশ্বকাপজয়ের পর সেই অবস্থান থেকে এক ধাপ এগিয়ে তারা এখন বিশ্বের এক নম্বর দল।

অন্যদিকে, বিশ্বকাপের আগে শীর্ষস্থান ধরে রাখা আর্জেন্টিনা ফাইনালে হারের পর এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। বর্তমানে তাদের মোট পয়েন্ট ১৯৭০.৩৭। আসর শুরুর আগে আর্জেন্টিনার পয়েন্ট ছিলো ১৮৭৪.৮১।

বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরেও তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৪৮.৯৭। বিশ্বকাপ শুরুর আগে ফরাসিদের পয়েন্ট ছিলো ১৮৬৯.৪৩।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জন করা ইংল্যান্ড র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছে। ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জয়ের পর ইংলিশদের মোট পয়েন্ট এখন ১৯২২.৮৩।

র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকেই বিদায় নেয়া সেলেসাওদের সংগ্রহ ১৮০৪.৯২ পয়েন্ট।

ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো (১৮০৩.৯৯), পর্তুগাল (১৭৮৭.৮৫), বেলজিয়াম (১৭৭৮.৩৬), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪) এবং মেক্সিকো (১৭৫৪.৩০)।

সূত্র: বাসস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী