ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দূতাবাসের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে দুজনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
পদের নাম ও বেতন
পদ: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: স্থায়ী, পূর্ণকালীন
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: ৭২ হাজার ২০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সরকারি অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।
অভিজ্ঞতা
বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস অথবা জেনারেটর ও ইউটিলিটি প্রতিষ্ঠানে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এর মধ্যে ১০০০ কেভিএ বা তার বেশি ক্ষমতার জেনারেটরে কাজের অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
ভাষাগত যোগ্যতা
প্রার্থীর ইংরেজি ভাষায় বলা, পড়া ও লেখার সীমিত জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান থাকা প্রয়োজন।
অন্যান্য শর্ত
নির্বাচিত প্রার্থীকে নিরাপত্তা সনদ ও ব্যাকগ্রাউন্ড তদন্তে উত্তীর্ণ হতে হবে। ছাড়পত্র পাওয়ার চার সপ্তাহের মধ্যে কাজে যোগদানের সক্ষমতা থাকতে হবে।
প্রধান দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীনে দায়িত্ব পালন করতে হবে।
চ্যান্সারি, দূতাবাস অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেয়া আবাসিক ভবনগুলোর পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামতের দায়িত্ব পালন করতে হবে।
এ ছাড়া গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পাওয়া প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন বা ইআরএর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের নির্দেশনা ও বিস্তারিত তথ্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্সের সনদ এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
সবার দেশ/কেএম




























