শাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ স্থির, আপিল রায়ের পরদিনই ভোট গ্রহণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ভবিষ্যৎ হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের ওপর নির্ভর করছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সোমবার (১৯ জানুয়ারি) রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, আপিলের রায় যদি ইতিবাচক আসে, তবে পরদিনই নির্বাচন আয়োজন করা হবে।