Sobar Desh | সবার দেশ শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৪, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০২:১৬, ২০ জানুয়ারি ২০২৬

সিন্ডিকেটে সিদ্ধান্ত

শাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ স্থির, আপিল রায়ের পরদিনই ভোট গ্রহণ

শাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ স্থির, আপিল রায়ের পরদিনই ভোট গ্রহণ
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ভবিষ্যৎ হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের ওপর নির্ভর করছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সোমবার (১৯ জানুয়ারি) রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, আপিলের রায় যদি ইতিবাচক আসে, তবে পরদিনই নির্বাচন আয়োজন করা হবে।

সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম জানান, নির্বাচনের তিনজন শিক্ষার্থীর রিটের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন চেম্বার আদালতে আপিল করেছে। আদালত আপিলের শুনানির সময় ও তারিখ জানায়নি, তবে মঙ্গলবার সকালে পুনরায় আবেদন করা হবে। রায় আসলে নির্বাচন পরশু অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছি। আদালতের রায় পেলে পরদিন ভোট গ্রহণ হবে। রায় না এলে আবার উকিলদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে। শাকসু নির্বাচন পিছিয়ে যাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন <<>> শাকসু নির্বাচন দাবিতে উত্তাল শাবিপ্রবি, অবরুদ্ধ উপাচার্য

রাত সাড়ে আটটায় শুরু হওয়া সিন্ডিকেট বৈঠক রাত সাড়ে নয়টায় শেষ হয়। এরপর রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

দীর্ঘ ২৮ বছর পর ২০ জানুয়ারি সকাল ৯টায় ভোট গ্রহণের কথা থাকলেও হাইকোর্টের রিটের কারণে সোমবার নির্বাচন স্থগিত ছিলো। আপিলের রায়ের ওপরই এখন ভোটের চূড়ান্ত তারিখ নির্ভর করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা