Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৩৩, ১৩ অক্টোবর ২০২৬

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি; আওয়ামী লীগ ও সহযোগী দলগুলোর বিচারেরও আহ্বান।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। সংগঠনটি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

জুলাই জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সাইফুর সাগর ও সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানি এবং আওয়ামী লীগ সরকারের পতন ও দেশত্যাগের পরও দলটির নেতাকর্মীদের মধ্যে অনুশোচনার অভাব দুঃখজনক। নিজেদের কর্মকাণ্ড পর্যালোচনা ও সংশোধনের পরিবর্তে বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিরুদ্ধে অনভিপ্রেত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জুলাই জার্নালিস্ট ইউনিটির বিবৃতিতে বলা হয়, জাতির সংকটময় সময়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের দায়িত্ব গ্রহণ করেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনের প্রচেষ্টায় তিনি নেতৃত্ব দিয়েছেন। এমন একজন বিশ্বপরিচিত ব্যক্তিত্বের সঙ্গে দেশের বাইরে এ ধরনের আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মনে করে সংগঠনটি।

এ ঘটনায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অভিযোগের যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিবৃতিতে জুলাই গণহত্যাসহ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি বিচারিক প্রক্রিয়া শেষে আইন অনুযায়ী রায় কার্যকরের আহ্বান জানান সংগঠনটির নেতারা।

তারা আরও বলেন, গণহত্যা ও সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনানুগ বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে।

জুলাই জার্নালিস্ট ইউনিটির নেতৃবৃন্দের মতে, অতীতের গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা