দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন দাবিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেয়ার সময় শি জ্ঞান হারান এবং পরে গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন। এরপর জরুরি চিকিৎসার জন্য তাকে বিশেষ বিমানে করে বেইজিংয়ে ফিরিয়ে নেয়া হয় বলেও দাবি করা হয়েছে।