Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:০৩, ১৯ এপ্রিল ২০২৬

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা নিয়ে পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ভোরে দেশটির পূর্ব উপকূলের দিকে এ ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে জানিয়েছে ক্ষিণ কোরিয়া ও জাপান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এটি উত্তর কোরিয়ার সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। শুধু এপ্রিল মাসেই এটি চতুর্থবারের মতো এমন পদক্ষেপ নিলো দেশটি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর সিনপো এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়া তাদের নজরদারি ব্যবস্থা জোরদার করেছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

অন্যদিকে জাপান সরকার জানিয়েছে, উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলসংলগ্ন সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)-এ কোনও ক্ষেপণাস্ত্র প্রবেশের তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার এ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তবে উত্তর কোরিয়া বরাবরই এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে আসছে এবং এটিকে তাদের সার্বভৌম আত্মরক্ষার অধিকারের পরিপন্থী বলে দাবি করে।

বিশ্লেষকদের মতে, এ উৎক্ষেপণ এমন এক সময়ে ঘটেছে, যখন আগামী মে মাসের মাঝামাঝি সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর মধ্যে একটি সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে উত্তর কোরিয়া ইস্যুটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।

এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার  মহাপরিচালক রাফায়েল গ্রসি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতায় ‘অত্যন্ত গুরুতর’ অগ্রগতি অর্জন করেছে এবং তারা নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা যুক্ত করার দিকেও এগোতে পারে।

গত মাসের শেষদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দেন, তার দেশের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান ‘অপরিবর্তনীয়’। পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদারে ‘আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ’ আরও শক্তিশালী করার কথাও তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী