Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ১৪ মে ২০২৬

আপনার বন্ধু হতে পারাটা সম্মানের—শি জিনপিংকে ট্রাম্প

আপনার বন্ধু হতে পারাটা সম্মানের—শি জিনপিংকে ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের বৈঠককে ঘিরে নতুন করে আলোচনায় বিশ্ব রাজনীতি। বেইজিংয়ে আয়োজিত উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুরু হওয়া এ বৈঠকে ট্রাম্প শি জিনপিংকে ‘মহান নেতা’ এবং নিজের ‘ব্যক্তিগত বন্ধু’ বলে অভিহিত করেন। বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, বৈঠকের শুরুতে বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পরে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।

ট্রাম্প বলেন, 

আমাদের মধ্যে সবসময়ই সুসম্পর্ক বজায় ছিলো। যখনই কোনও জটিলতা তৈরি হয়েছে, আমরা আলোচনা করে দ্রুত সমাধান করেছি। আমি আপনাকে ফোন করতাম, আপনিও আমাকে ফোন করতেন।

তিনি আরও বলেন, মানুষ জানে না, আমাদের মধ্যে যখনই কোনও সমস্যা হয়েছে, আমরা খুব দ্রুত সেটার সমাধান করেছি। আমি সবার কাছেই বলি, আপনি একজন মহান নেতা।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনা প্রেসিডেন্টকে সম্মান জানাতে বৈঠকে শুধু শীর্ষস্থানীয় ব্যক্তিদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। কেউ কেউ এ বৈঠককে ইতিহাসের অন্যতম বড় সম্মেলন হিসেবেও উল্লেখ করছেন বলে মন্তব্য করেন তিনি।

শি জিনপিংকে বন্ধু উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনার সঙ্গে থাকা এবং আপনার বন্ধু হতে পারাটা আমার জন্য সম্মানের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনও সময়ের চেয়ে আরও ভালো হতে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ বৈঠক দুই পরাশক্তির সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প