Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৯ জুলাই ২০২৬

কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট

কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট

নকআউট পর্বে টানা দ্বিতীয়বারের মতো নাটকীয় প্রত্যাবর্তনে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের শেষ আটে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াচ্ছে সুইজারল্যান্ড। তবে অতীতের পরিসংখ্যান বলছে, এ লড়াইয়ে স্পষ্টভাবেই এগিয়ে লিওনেল মেসিদের দল।

আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলো আর্জেন্টিনা। সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় আলবিসেলেস্তারা। দুর্দান্ত এ কামব্যাকেই টানা আরেকটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।

অন্যদিকে, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে সুইসরা।

তবে কোয়ার্টার ফাইনালে তাদের সামনে কঠিন এক পরীক্ষাই অপেক্ষা করছে। কারণ বিশ্বকাপের তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এখন পর্যন্ত একবারও হারাতে পারেনি সুইজারল্যান্ড।

এ পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে সাতবার। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ডের ঝুলিতে নেই কোনও জয়।

দুই দলের প্রথম দেখা হয়েছিলো ১৯৬৬ সালের বিশ্বকাপে। সে ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিলো আর্জেন্টিনা। এরপর ১৯৮০ সালের প্রীতি ম্যাচে সুইসদের ৫-০ গোলে বিধ্বস্ত করে আলবিসেলেস্তারা, যা এখনও দুই দলের মুখোমুখি লড়াইয়ের সবচেয়ে বড় ব্যবধানের জয়।

১৯৯০ ও ২০০৭ সালে টানা দুটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর ২০১২ সালে ৩-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে অতিরিক্ত সময়ে ১-০ গোলের জয়ে সুইজারল্যান্ডকে বিদায় করেছিলো আকাশি-নীলরা।

সব মিলিয়ে মুখোমুখি সাত ম্যাচে আর্জেন্টিনা করেছে ১৫ গোল, বিপরীতে সুইজারল্যান্ডের গোল মাত্র ৪টি।

ইতিহাস ও পরিসংখ্যান তাই স্পষ্টভাবেই আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা চিন্তায় রাখতেই পারে সমর্থকদের। কারণ নকআউট পর্বের টানা দুই ম্যাচেই পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে মেসি-এনজো ফার্নান্দেজরা। কোয়ার্টার ফাইনালে সে ভুলের পুনরাবৃত্তি হলে সুইজারল্যান্ডের বিপক্ষে কাজটা যে আরও কঠিন হয়ে যেতে পারে, তা বলাই বাহুল্য।

সবার দেশ/স্পোর্টস

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প