Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ৩০ মে ২০২৬

আপডেট: ১২:১৫, ৩০ মে ২০২৬

বিএনপির নেতাকর্মীদের ঢল

শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের দলীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও জিয়ারত করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তার ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার অবদান স্মরণ করেন।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে। দিবসটি ঘিরে দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, গণসংযোগ এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তার আত্মত্যাগ ও অবদান স্মরণে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার সময় নিহত হন। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে আসছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
পঁচা চামড়ার দুর্গন্ধে নাকাল আমতলীবাসি
শার্শায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৮
শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জুলাই আন্দোলনে মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে হাসিনার চিঠি
ক্রেতা না পেয়ে ব্যবসায়ীরা নদীতে ফেলে দিলেন চামড়া
নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব
হজ শেষে দেশে ফেরা শুরু
বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের
মেঘনার চরে ঝড়ে আটকা দুই শতাধিক পর্যটক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ