Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ৬ এপ্রিল ২০২৬

অর্থের চাপে বিশেষ নিলাম 

আরও ৫ হাজার কোটি টাকার ঋণ নেবে সরকার

আরও ৫ হাজার কোটি টাকার ঋণ নেবে সরকার
ফাইল ছবি

সরকারের ব্যয় ও তহবিলের চাহিদা বাড়তে থাকায় নিয়মিত ব্যাংক ঋণের পাশাপাশি বিশেষ নিলামের মাধ্যমে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ৮ এপ্রিল ৯১ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রাজস্ব আদায় কমে যাওয়া এবং ব্যয় বেড়ে যাওয়ার কারণে সরকার অতিরিক্ত অর্থের জোগান নিশ্চিত করতে এ পথে হাঁটছে। এর আগে গত ১ এপ্রিলও একই ধরনের বিশেষ নিলামের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছিলো।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের ঋণ চাহিদা বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ। এর মধ্যে রয়েছে নির্বাচনি ব্যয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি এবং ভর্তুকির চাপ। পাশাপাশি ধীরগতির রাজস্ব আদায়ের মধ্যেও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ রয়েছে সরকারের ওপর।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ২৮ শতাংশ কম রাজস্ব আদায় করেছে। এতে সরকারের অর্থ সংকট আরও প্রকট হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি, কার্ড সুবিধা চালু এবং কৃষিঋণ মওকুফের মতো পদক্ষেপ নেয়ায় তহবিলের চাপ আরও বেড়েছে।

সাধারণত বাজেট ঘাটতি মেটাতে সরকার ট্রেজারি বিল (স্বল্পমেয়াদি) ও বন্ড (দীর্ঘমেয়াদি) ইস্যুর মাধ্যমে ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়। এ বিল ও বন্ড বাংলাদেশ ব্যাংক-এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়, যা তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে।

তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে মোট ৯৮ হাজার ৫২৬ কোটি টাকা ঋণ নিয়েছে, যা চলতি ২০২৫–২৬ অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। গত বছরের একই সময়ে এ ঋণের পরিমাণ ছিলো ২৭ হাজার ৭৩৯ কোটি টাকা।

এর মধ্যে ১৭ হাজার ৩৮৬ কোটি টাকা এসেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে এবং বাকি ৮১ হাজার ১৩৯ কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেয়া হয়েছে।

অর্থনীতিবিদরা আরও বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে গেছে। ফলে ব্যাংকগুলোও এখন সরকারকে ঋণ দিতে বেশি আগ্রহী।

বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ০৩ শতাংশে নেমে এসেছে, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন। ফেব্রুয়ারিতেও এ প্রবৃদ্ধি অপরিবর্তিত ছিলো।

বিশ্লেষকদের মতে, সরকারের ক্রমবর্ধমান ঋণনির্ভরতা ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করতে পারে, যদি না রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন
হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি
পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা
হাসিনার দোসরদের ‘দখলচেষ্টা’, সময় টিভি দিয়ে শুরু
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল
হামে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬,৮১৯
গাড়িতে গুগলের জেমিনি এআই, স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা
ভোট-পরবর্তী সহিংসতায় জ্বলছে পশ্চিমবঙ্গ
শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ আটক ৪
শুভেন্দু চাইলে হাসিনাকে বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ
তামাক করকাঠামো সংস্কারে বাড়বে রাজস্ব, দাবি বিশেষজ্ঞদের
সংকট কাটছে না কারিনা কায়সারের, বিদেশে নেওয়ার চেষ্টা পরিবারের
স্থানীয় সরকার ভোটে মাঠে নামছে এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা
হামে প্রাণহানি ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
সৌদি আরব পৌঁছেছেন ৫০,৪৯২ বাংলাদেশি হজযাত্রী
তাহিরপুর ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ড্রেজার মালিকের কারাদন্ড
মেয়ের চিকিৎসায় শেষ সম্বল জমিও বিক্রি, অসহায় কায়সার হামিদ
বরগুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষ