Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৩, ২৪ জুন ২০২৬

রিজার্ভে স্বস্তি, ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার 

রিজার্ভে স্বস্তি, ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার 
ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। কয়েক দিনের ধারাবাহিক বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুত অর্থনীতিতে নতুন করে স্বস্তির বার্তা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের বুধবার (২৪ জুন) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারের সমান।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ (Balance of Payments and International Investment Position Manual-6) হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র একদিন আগেও অর্থাৎ ২৩ জুন দেশের গ্রস রিজার্ভ ছিলো ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিলো ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার।

এরও একদিন আগে ২২ জুন গ্রস রিজার্ভ ছিলো ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক দিনে ধারাবাহিকভাবে রিজার্ভ বাড়ছে। ফলে বৈদেশিক মুদ্রার অবস্থান আগের তুলনায় আরও শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাব করা হলে মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও বাধ্যবাধকতা বাদ দেয়া হয়। ফলে এ হিসাব অনুযায়ী যে অর্থ পাওয়া যায়, সেটিই মূলত ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।

অর্থনীতিবিদদের মতে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় প্রবাহের উন্নতি, রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপ কিছুটা কমে আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া ডলারের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা এবং বৈদেশিক লেনদেনে ভারসাম্য ফিরতে শুরু করাও রিজার্ভ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, বৈদেশিক মুদ্রার প্রবাহ বর্তমান গতিতে অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও রিজার্ভে ইতিবাচক ধারা বজায় থাকতে পারে, যা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান
১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত