Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ৩০ জুলাই ২০২৬

১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তি

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তি
ছবি: সংগৃহীত

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসা নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা, মেয়ের বিয়ে কিংবা অন্যান্য পারিবারিক জরুরি প্রয়োজনেও বিশেষ স্কিমের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার জন্য চালু থাকা বিশেষ স্কিমের নীতিমালায় পরিবর্তন এনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ব্যবস্থায় আমানতকারীদের জরুরি আর্থিক প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অর্থ উত্তোলনের শর্ত আরও সহজ করা হয়েছে।

এর আগে এ বিশেষ সুবিধার আওতায় আমানতকারীরা কেবল নিজের চিকিৎসার প্রয়োজন দেখিয়ে অর্থ উত্তোলন করতে পারতেন। তবে সংশোধিত নীতিমালায় সে সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এখন বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন এবং স্বামী বা স্ত্রীর চিকিৎসার পাশাপাশি পরিবারের অন্যান্য জরুরি প্রয়োজনেও এ সুবিধা পাওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বাস্তবে অনেক গ্রাহকের চিকিৎসার বাইরে নানা জরুরি পারিবারিক প্রয়োজনে অর্থের প্রয়োজন হয়। মেয়ের বিয়ে, পরিবারের সদস্যের আকস্মিক চিকিৎসা বা অন্য কোনx জরুরি পরিস্থিতিতে আমানতকারীরা যাতে নিজস্ব অর্থ ব্যবহার করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

যে পাঁচটি ব্যাংককে একীভূত করে নতুন প্রতিষ্ঠান গঠন করা হয়েছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

গত বছর এসব ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে অন্তর্বর্তী সরকার। নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয় ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দেয়। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে সাধারণ আমানতকারীদের শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষায় আমানত বীমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকার সহায়তায় ২ লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধ কার্যক্রমও চলমান রয়েছে। পাশাপাশি যাদের আমানতের পরিমাণ বেশি, তাদের বাকি অর্থ ধাপে ধাপে ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ স্কিম বাস্তবায়ন করছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে মোট ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩ লাখ ৫০ হাজার গ্রাহক প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা পেয়েছেন।

একীভূত হওয়া ব্যাংকগুলোর আর্থিক সংকটের পেছনে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল সুশাসন এবং বিপুল পরিমাণ জামানতবিহীন ঋণ বিতরণকে দায়ী করা হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এক্সিম ব্যাংক সাবেক বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে ছিলো। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ করত এস আলম গ্রুপ। ওই সময় ব্যাপক অনিয়ম ও জামানতবিহীন ঋণ বিতরণের অভিযোগে ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে পড়ে এবং গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত এ পাঁচ ব্যাংকের মোট ঋণের স্থিতি ছিলো ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে জামানতের পরিমাণ ছিলো মাত্র ৪৭ হাজার ৯০০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৮৭ দশমিক ৪৩ শতাংশ।

নতুন সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলনে সীমাবদ্ধতার মুখে থাকা লাখো আমানতকারী জরুরি প্রয়োজনে আরও সহজে নিজেদের আমানত ব্যবহার করতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে ধাপে ধাপে আমানত ফেরত দেয়ার কার্যক্রমের মাধ্যমে একীভূত ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!