Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ৭ নভেম্বর ২০২৬

জানালেন তিক্ত অভিজ্ঞতা

‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও

‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক সংবাদকর্মীর বাগ্‌বিতণ্ডা এবং অনৈতিক স্পর্শের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক অনুষ্ঠানে এক সাংবাদিকের অস্বস্তিকর আচরণের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় প্রভা এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে পরীমনির অভিযোগের ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিকের পক্ষ না নেয়ার আহ্বান জানান তিনি।

ভিডিওবার্তায় প্রভা বলেন, কর্মক্ষেত্রে বা কোনও অনুষ্ঠানে নারীরা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে বিষয়টি চুপচাপ এড়িয়ে যাওয়া উচিত নয়। কিছু ঘটনা চেপে রাখলে নিজের কাছেই অপরাধী মনে হয়। বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হয়।

নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে অভিনেত্রী জানান, একবার একটি প্রসাধনীর মেলার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন তিনি। এ সময় একজন সাংবাদিকের আচরণে তিনি বিব্রত ও অস্বস্তিবোধ করেন।

প্রভার ভাষ্য অনুযায়ী, ওই সাংবাদিক একাধিক মাইক্রোফোন হাতে নিয়ে তার শরীরের খুব কাছাকাছি আসার চেষ্টা করছিলেন। তিনি বারবার সরে গেলেও ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার দিকে হাত বাড়াচ্ছিলেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রভা বলেন, ওই ব্যক্তি সাংবাদিক না হলে তিনি নিজেই তাকে স্যান্ডেল দিয়ে পেটাতেন। পরে অবশ্য মুচকি হেসে ওই সাংবাদিককে মৃদু প্রতিবাদ জানিয়ে বুঝিয়ে দেয়ার চেষ্টা করেন যে তার আচরণে তিনি অস্বস্তিবোধ করছেন।

প্রভার এ ভিডিওবার্তা প্রকাশের পর কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন চিত্রনায়িকা পরীমনি। শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

পরে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় এক সংবাদকর্মীর সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় ওই সাংবাদিকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শরীর ঘেঁষে আসার অভিযোগ করেন অভিনেত্রী। তবে সংশ্লিষ্ট সংবাদকর্মী অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাটি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬