Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫

টিসিবির ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ সারাদেশে 

টিসিবির ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ সারাদেশে 
ছবি: সংগৃহীত

সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এজন্য সরকারের সংস্থাটির পক্ষ থেকে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে। 

আরও ছয় লাখ কার্ড প্রিন্ট করার কাজ শেষ পর্যায়ে আছে। যা চলতি মাসেই পাঠানো হবে। এছাড়া ১৫ লাখ কার্ড তৈরিতে তথ্য নেয়া হচ্ছে। সরকার এ কার্ড ভোক্তাকে বিনামূল্যে প্রদান করছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) টিসিবির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা যুগ্ম-পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, কার্ড তৈরির জন্য উপকারভোগী বাছাই, ডাটা প্রদান, ভোক্তার কাছে কার্ড পৌঁছানো, কার্ড সচলকরণ এবং পণ্য বিক্রি মনিটরিংয়ের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশন করবে। 

আর টিসিবি স্থানীয় বাজার ও আমদানির মাধ্যমে পণ্য সংগ্রহ করে ডিলারদের মাধ্যমে পৌঁছাবে। ইতোমধ্যে স্মার্ট কার্ডধারীদের জন্য টিসিবির পক্ষ থেকে ডিলারদের পণ্য বরাদ্দ দেয়া হয়েছে। 

বিগত শেখ হাসিনার সরকারের সময় টিসিবির পণ্য বিতরণের জন্য এক কোটি পরিবার কার্ড দেয়া হয়। তবে এসব কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। 

নানা যাচাইবাছাই শেষে ৪৩ লাখ কার্ডধারীকে বাদ দিয়ে বাকি ৫৭ লাখ পরিবারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে।

সবার দেশে/এমকেজে 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা