Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ৩০ জুলাই ২০২৫

সৃষ্টি হবে ২৫ হাজার কর্মসংস্থান 

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হান্ডা 

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হান্ডা 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেক্সটাইল খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি। মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোম্পানির চেয়ারম্যান হান চুন জানান, তারা বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবেন।

প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও, বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ ও সরকারি সংস্থাগুলোর দৃঢ় সমর্থনের কারণে বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে। হান্ডা ইন্ডাস্ট্রিজ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে তিনটি আধুনিক কারখানা স্থাপন করবে—দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট ও একটি নিটিং ও ডাইং ইউনিট। এসব প্রকল্পে ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

হান চুন বলেন, বিডা, বেজা ও বেপজার সঙ্গে আলোচনা শেষে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘আমরা বাংলাদেশের পোশাক শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই,’ তিনি যোগ করেন।

বিডা, বেজা ও বেপজার কর্মকর্তাদের মতে, এটি বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনা পক্ষ থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় একক বিনিয়োগ।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগে নেতৃত্ব দিন এবং অন্য চীনা বিনিয়োগকারীদেরও বাংলাদেশে আসতে উৎসাহিত করুন। পাশাপাশি তিনি হান্ডা ইন্ডাস্ট্রিজকে বাংলাদেশের তরুণ ডিজাইনারদের প্রশিক্ষণের আহ্বান জানান।

হান চুন প্রধান উপদেষ্টার কাছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপন হতে যাওয়া তাদের কারখানার নকশা উপস্থাপন করেন। ইউনূস নকশাটিকে প্রশংসা করে বলেন, এটি আমার কাছে একটি সুন্দর চিত্রকর্মের মতো।

মিরসরাইয়ে কারখানা স্থাপনের প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের জমি লিজ চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি ও সুবিধা চূড়ান্ত করার কাজ চলমান এবং ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হান্ডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ