Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ১১ জুলাই ২০২৫

বিদেশি বিনিয়োগে ১১৪% প্রবৃদ্ধি

বিদেশি বিনিয়োগে ১১৪% প্রবৃদ্ধি
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১১৪ দশমিক ৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নিট সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলার, যেখানে আগের বছর একই সময়ে এই অঙ্ক ছিল মাত্র ৪০ কোটি ৩৪ লাখ ডলার। আগের প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৭৬ দশমিক ৩১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, বিনিয়োগ হিসেবে মোট আসা অর্থ ছিল ১৫৭ কোটি ৬১ লাখ ডলার। মুনাফা, ঋণ পরিশোধ ও অন্যান্য কারণে দেশ থেকে বেরিয়ে গেছে ৭১ কোটি ১৫ লাখ ডলার, ফলে নিট হিসাবে দেশে এসেছে উল্লেখযোগ্য পরিমাণ মূলধন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ—যেমন জমির প্রাপ্যতা ও প্রশাসনিক সেবা সহজ করা—এর পেছনে বড় ভূমিকা রেখেছে। তবে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকলে এ প্রবৃদ্ধি আরও জোরদার হতো বলেও মন্তব্য করেছেন তারা।

ঋণ ও রিজার্ভ পরিস্থিতি: 

বিদেশি ঋণেও কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। মার্চ শেষে বাংলাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৬ কোটি ডলার (১০৪.৭৬ বিলিয়ন), যা ডিসেম্বর শেষে ছিল ১০ হাজার ৩৭৪ কোটি ডলার। এর মধ্যে সরকারি খাতে ঋণের পরিমাণ ৮,৪৮৯ কোটি ডলার এবং বেসরকারি খাতে ১,৯৮৭ কোটি ডলার।

২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বৈদেশিক ঋণ ১০ হাজার কোটি ডলার ছাড়ায়। বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের নেওয়া উচ্চ সুদের বাণিজ্যিক ঋণ এখন ধীরে ধীরে প্রতিস্থাপিত হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কম সুদের ঋণ দিয়ে।

আইএমএফ থেকে ১৩৪ কোটি ডলারের কিস্তি ছাড় হওয়ার পর বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও এআইআইবি থেকে আরও ৪ বিলিয়ন ডলারের বেশি ঋণ এসেছে। একই সময় রেমিট্যান্সেও উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

ফলে দেশের গ্রস রিজার্ভ জুন শেষে বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে, যা বিপিএম৬ (BPM6) পদ্ধতিতে হিসাব করলে দাঁড়ায় ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার—গত ২৮ মাসে যা সর্বোচ্চ। তবে আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) পেমেন্ট বাবদ ২০২ কোটি ডলার পরিশোধের পর গ্রস রিজার্ভ জুলাইয়ে কমে এসেছে ২৯ দশমিক ৫৩ বিলিয়নে এবং বিপিএম৬ অনুসারে ২৪ দশমিক ৪৬ বিলিয়নে।

তুলনামূলকভাবে, ২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, আর ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারেরও বেশি।

সবার দেশ/এফএস 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ