Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, দেশের চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকার কার্যকরভাবে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তিনি বলেন, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে। তিনি বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন তা দেড় থেকে দুই টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অনেক চাঁদাবাজির সঙ্গে ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও জড়িত।

অর্থ উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে এটি তার মন্ত্রণালয়ের কাজ নয় এবং অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কার্যকর কোনো নীতি গ্রহণ করেনি।


সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ