Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ১২ জানুয়ারি ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিলো ৬ দিন 

যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু

যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে টানা ৬ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অ্যামোনিয়া প্ল্যান্টের ত্রুটি সারিয়ে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করে কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

কারখানা সূত্র জানায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দানাদার ইউরিয়া উৎপাদনকারী এ শিল্পকারখানাটি দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট ও কারিগরি সমস্যায় ভুগছে। সর্বশেষ ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংকট তীব্র আকার ধারণ করলে কর্তৃপক্ষ অ্যামোনিয়া ও ইউরিয়া—দুই ধরনের উৎপাদনই পুরোপুরি বন্ধ করে দেয়। এতে শতাধিক শ্রমিক ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েন।

দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পুনরায় পাওয়ায় গত ২৩ ডিসেম্বর কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে উৎপাদন শুরুর কিছুদিনের মধ্যেই অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চলতি মাসের ৫ জানুয়ারি রাত থেকে আবারও উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে যন্ত্রাংশ মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করার পর রোববার সন্ধ্যায় পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করা হয়।

যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন জানান, সব ধরনের যান্ত্রিক ত্রুটি সমাধান শেষে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কারখানায় পুরোপুরি ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে উৎপাদনে কোনও ধরনের সমস্যা দেখা যায়নি বলে তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের