Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৫, ১৩ জুলাই ২০২৬

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে দুই গৃহবধূর ব্যাংক হিসাবে হঠাৎ শত শত কোটি রুপি দেখানোর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ঘটনায় এক নারীর হিসাবে প্রায় ৭৬০ কোটি রুপি এবং অন্য ঘটনায় আরেক নারীর হিসাবে প্রায় ৭৪০ কোটি রুপি দেখা যায়। অস্বাভাবিক এ ব্যালেন্স দেখে একজন গৃহবধূ আতঙ্কিত হয়ে থানায় গিয়ে বিষয়টি জানান।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালিকাপুর গ্রামে। সেখানকার বাসিন্দা সেরিফা খাতুন সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় অর্থ তুলতে গিয়ে নিজের হিসাবে ৭,৫৯৬,৯৫১,৯৫১.১৬ রুপি, অর্থাৎ প্রায় ৭৫৯ কোটি ৬৯ লাখ রুপি দেখতে পান।

পারিবারিক সূত্র জানায়, তামিলনাড়ুতে কর্মরত সেরিফা খাতুনের দেওর তার হিসাবে মাত্র ৩ হাজার রুপি পাঠিয়েছিলেন। সে টাকা তুলতেই ব্যাংকে গিয়ে তিনি এ অস্বাভাবিক ব্যালেন্স দেখতে পান।

সেরিফা খাতুন জানান, তাদের পরিবার অত্যন্ত অসচ্ছল। পরিবারের সদস্যরা বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ ব্যাংক হিসাবে শত শত কোটি রুপি দেখে তিনি ভয় পেয়ে যান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি এবং লালগোলা থানায় অবহিত করেন।

ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এমন ব্যালেন্স দেখানো হয়েছে, সে বিষয়ে এখনও ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।

একই দিনে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সরকারি প্রকল্পের অর্থ জমা হয়েছে কি না, তা জানতে ব্যাংকে গিয়ে হিসাবের বিবরণী সংগ্রহ করেন স্বপ্না বর্মন। সেখানে তার হিসাবে প্রায় ৭৪০ কোটি রুপি দেখানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং পুনরায় ব্যাংক হিসাব যাচাই করার পরামর্শ দেয়। পরে আবার ব্যালেন্স পরীক্ষা করলে দেখা যায়, আগের মতোই তার হিসাবে রয়েছে মাত্র ২০২ রুপি। অর্থাৎ কয়েক মুহূর্তের মধ্যেই শত শত কোটি রুপির সে অঙ্ক উধাও হয়ে যায়।

প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও ব্যাংক সূত্রের ধারণা, দুটি ঘটনাই প্রযুক্তিগত ত্রুটি, সফটওয়্যারজনিত সমস্যা অথবা সার্ভার বিভ্রাটের কারণে ভুল ব্যালেন্স প্রদর্শনের ফল। তবে কীভাবে এমন বড় অঙ্কের ভুল দেখানো হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ব্যাংকিং ব্যবস্থার প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং
সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার
টানা বৃষ্টিতে পানির নিচে ঢাকা
কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
আলমারিতে বিষাক্ত সাপ: কামড়ে প্রাণ গেলো গৃহবধূর
চট্টগ্রাম বোর্ড ছাড়া নির্ধারিত সূচিতেই এইচএসসি পরীক্ষা
কুয়েত-বাহরাইন-জর্ডানেে ইরানের একযোগে হামলা
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা
বন্যার ভয়াবহতা বাড়ছে, এইচএসসি পরীক্ষা স্থগিত