Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ১৩ জুলাই ২০২৬

৯০ পয়েন্টে চলছে সার্বক্ষণিক নজরদারি

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দেশের বন্যাকবলিত ১১ জেলায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৯০টি পয়েন্টে সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করছে বাহিনীটি। একই সঙ্গে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসাসেবাও প্রদান করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন রক্ষা, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবির সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।

দুর্যোগ মোকাবিলায় এসব জেলার মোট ৯০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার, মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, এখন পর্যন্ত সবচেয়ে বেশি উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে বান্দরবান জেলায়। জেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এ ছাড়া দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান, বান্দরবান-রোয়াংছড়ি সড়কে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ এবং কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ঝুঁকিপূর্ণ একটি সেতু রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, ত্রাণ ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা