Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ১৬ মে ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেফতার
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত আসামি হিসেবে তার নাম রয়েছে। সে মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের তীব্র চাপের মুখে ৯ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

জুলাই আন্দোলনের সময় নিহত আবু সাঈদের মৃত্যু ঘিরে দায়ীদের বিচারের দাবিতে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছিলো। সে ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি