Sobar Desh | সবার দেশ বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৯, ২৯ মার্চ ২০২৬

বেরোবি ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ ঢাবির ছাত্র আটক

বেরোবি ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ ঢাবির ছাত্র আটক
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে একটি যৌন অপরাধ সংক্রান্ত ঘটনা সামনে এসেছে। শিক্ষার্থীরা শনিবার (২৮ মার্চ) রাতে ক্যাম্পাসে একটি যুগলকে অন্তরঙ্গ অবস্থায় দেখেন এবং তাদের আটক করে পুলিশে হস্তান্তর করেন।

আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর দর্শন বিভাগের ছাত্র এবং অপরজন বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ছাত্রী। পরে পুলিশ তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এরপর তাদের বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।

প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানিয়েছেন, ক্যাম্পাসের ভেতরে কোনও ধরনের অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না। মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি জোরদার করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনা বন্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল