Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৩, ১১ নভেম্বর ২০২৫

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, চালক পুড়ে ছাই

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, চালক পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থেমে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতের নাম জুলহাস, তিনি বাসটির চালক বা হেলপার হিসেবে কাজ করতেন বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) রাত প্রায় তিনটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রাতে ময়মনসিংহের পথে ফুলবাড়িয়ায় পৌঁছায়। রাত প্রায় ২টা ৪৫ মিনিটে পেট্রোল নেয়ার জন্য বাসটি থামলে যাত্রীরা নেমে যান। তবে বাসের ভেতরে ছিলেন একজন নারী, তার ছেলে এবং চালক বা হেলপার জুলহাস।

ওসি জানান, এসময় তিনজন দুর্বৃত্ত হঠাৎ এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুনে বাসটি জ্বলতে শুরু করে। ভেতরে থাকা ছেলেটি কোনোমতে বেরিয়ে এলেও তার মা গুরুতর অগ্নিদগ্ধ হন। চালক জুলহাস ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

গুরুতর আহত নারীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতের মরদেহ ফুলবাড়িয়া থানায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের কাজ চলছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে এলাকাজুড়ে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা গেলে সবাই ছুটে আসে। তবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কেউ তাদের ধরতে পারেনি।

ফুলবাড়িয়ার এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য