Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ২০ অক্টোবর ২০২৫

শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। 

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রফতানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে চরম শঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতাকে উন্মোচিত করেছে।

ইএবি’র হিসাব অনুযায়ী, প্রাথমিকভাবে অন্তত ১২ হাজার কোটি টাকার রফতানি পণ্য, যন্ত্রাংশ ও কাঁচামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে ৩২টি ওষুধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার ওষুধ নষ্ট হয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোহাম্মদ হাতেম বলেন, এ বিপুল ক্ষতির পরিপ্রেক্ষিতে আমরা সরকারের কাছে তিনটি জরুরি দাবি জানিয়েছি—

  • বিমা-কৃত পণ্যের ক্ষতিপূরণ দ্রুত নিষ্পত্তি করতে হবে।
  • বিমার আওতার বাইরে থাকা ক্ষতির জন্য সরকারি বিশেষ তহবিল গঠন করতে হবে।
  • রফতানি পণ্য পরিবহনে নিরাপত্তা জোরদারে জরুরি পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেবল ব্যবসায়িক ক্ষতি নয়, দেশের রফতানি চেইনে বড় ধরনের ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফেরাতে দ্রুত তদন্ত ও পুনর্বিন্যাস প্রয়োজন।

উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস ও ক্ষতির পূর্ণ পরিমাণ জানতে তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান