Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আ’লীগের লিফলেট বিতরণে বিসিএস কর্মকর্তা আটক

আ’লীগের লিফলেট বিতরণে বিসিএস কর্মকর্তা আটক
ছবি: সংগৃহীত

রাজধানীতে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের অভিযোগে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে আটক করা হয়। 

এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানসহ আওয়ামী লীগপন্থি শিক্ষক-কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে পৃথক মিছিল করেছে শাখা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

মিছিল শেষে শেকৃবি ছাত্রদল সভাপতি তাপস কবির বলেন, ক্যাম্পাসে অবস্থান করা আওয়ামী লীগপন্থি শিক্ষক-কর্মকর্তারা এখনও বুক ফুলিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছেন। শুধু তাই নয়, বাইরে থেকে আসা অন্য আওয়ামী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে শেকৃবির শিক্ষক-কর্মকর্তাদের বাসা। আমরা দ্রুত এসব শিক্ষক-কর্মকর্তার বিচার ও প্রত্যাহার চাই।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিলের পর প্রশাসনের কাছে তিনটি দাবি পেশ করে। দাবিগুলো হলো– আওয়ামী লীগপন্থি শিক্ষক-কর্মকর্তাদের বাসা বাতিল ও প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানকারীদের ক্লাস ও পরীক্ষা থেকে অব্যাহতি এবং ডেপুটি রেজিস্ট্রারকাণ্ডে তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট প্রকাশ।

মিছিল শেষে শেকৃবি সমন্বয়ক ও বৈষম্যবিরোধী আন্দোলনের কৃষি ও পরিবেশ সেলের সম্পাদক তৌহিদ আহমেদ আশিক বলেন, তদন্তের নামে বর্তমান প্রশাসন প্রহসন করছে। ছয়-সাত মাস পার হলেও ছাত্র আন্দোলনে হামলা ও সমর্থনকারীদের এখনও বিচার শেষ করতে পারেনি তারা। ক্যাম্পাসে আওয়ামী লীগ সমর্থকদের পদচারণায় আমরা নিরাপত্তা শঙ্কায় ভুগছি। প্রশাসনকে আগামী তিন দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানকারীদের বিচার ও প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগপন্থি সবার বাসার বরাদ্দ বাতিল করতে হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ বলেন, আমরা দ্রুত সময়ে বিচারকাজ শেষ করবো। আমাদের তদন্ত প্রতিবেদন প্রস্তুত, সিন্ডিকেট মিটিংয়ের অপেক্ষায় আছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত