Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৬ মার্চ ২০২৬

আপডেট: ০১:০৯, ৬ মার্চ ২০২৬

মেট্রোরেলে সিট দখলের কৌশল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম

মেট্রোরেলে সিট দখলের কৌশল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম
ফাইল ছবি

ঢাকার মেট্রোরেলে যাত্রীদের একটি কৌশলী আচরণ ঠেকাতে নতুন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিলো—কিছু যাত্রী আগেভাগে ট্রেনে উঠে মতিঝিল পর্যন্ত গিয়ে আবার একই ট্রেনে বসে থেকে উত্তরার দিকে ফিরে আসেন, যাতে তারা পুরো পথ বসে যেতে পারেন। এ কৌশলকে ‘লুপ রাইডিং’ বলা হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় নতুন নিয়ম চালু করেছে Dhaka Mass Transit Company Limited (ডিএমটিসিএল)।

মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের এ প্রবণতার কারণে অনেক সময় মতিঝিলসহ মাঝপথের স্টেশনগুলোতে ওঠা যাত্রীরা খালি আসন পান না। ফলে যাত্রীসেবায় ভারসাম্য রাখতে মতিঝিল স্টেশনে ট্রেন পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার উত্তরার দিকে ছেড়ে যেতো। ফলে কিছু যাত্রী ট্রেন থেকে না নেমেই একই ট্রেনে বসে ফিরতি যাত্রা শুরু করতেন।

নতুন নিয়ম অনুযায়ী, এখন কোনও যাত্রী মতিঝিল পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফেরত যেতে পারবেন না। সবাইকে বাধ্যতামূলকভাবে ট্রেন থেকে নামতে হবে এবং অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেট্রোরেলের ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। এতে মতিঝিল স্টেশন থেকেই যাত্রীরা নতুন ট্রেনে উঠে উত্তরার দিকে যাত্রা করতে পারবেন।

জানা গেছে, কিছু যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সচিবালয় স্টেশনে উঠে মতিঝিল পর্যন্ত যান। এরপর তারা ট্রেন থেকে না নেমেই একই ট্রেনে বসে উত্তরার দিকে ফিরে যান। এতে মতিঝিল, সচিবালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে নতুন যাত্রীদের জন্য আসন খালি থাকে না।

এ সমস্যা সমাধান করতেই মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী